শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আকস্মিক অসুস্থতায় সিসিইউতে ফারুক

প্রকাশিত - ০৯ নভেম্বর, ২০২৫   ০৯:০৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বর্তমানে জাতীয় দল সিলেটে, নারী ক্রিকেট দল বিকেএসপিতে, আর যুবা দল রাজশাহীতে। ক্রিকেটাররা মাঠে ব্যস্ত থাকলেও ঢাকায় পাঁচ তারকা হোটেলে দিনব্যাপী ক্রিকেট কনফারেন্স করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি আয়োজিত এই কনফারেন্সে উপস্থিতত ছিলেন না বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। কারণ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে। মূলত তার হার্টে একটি ব্লক ধরা পড়েছে। তাই সন্ধ্যায় তার হার্টে রিং বসানো হয়েছে।

বর্তমানে ফারুকের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত আছেন। সবকিছু ঠিক থাকলে আগামীকালই কেবিনে স্থানন্তর করা হবে ফারুককে। ঢাকা পোস্টকে বিসিবির একজন শীর্ষ পরিচালক এসব তথ্য নিশ্চিত করেছেন।  সবশেষ বিসিবি নির্বাচনে পরিচালক নির্বাচিত হওয়ার পর আবারো বোর্ডে এসেছেন ফারুক।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।