শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

১০ বলে ফিফটি করে পাকিস্তানকে জেতালেন সামাদ

প্রকাশিত - ০৮ নভেম্বর, ২০২৫   ০৫:২৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : হংকং সিক্সেস টুর্নামেন্টে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুললেন পাকিস্তানের আবদুল সামাদ। দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ১০ বলে ফিফটি করেছেন তিনি। তার এমন ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটের ব্যবধানে জিতেছে পাকিস্তান। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে খেলতে নেমে এক উইকেট হারিয়ে মাত্র ৩.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

১০৩ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করে পাকিস্তান। বিশেষ করে দুই ওপেনার সামাদ ও খাজা নাফে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালান! ১৩ বলে ৪টি ছক্কা ও ২ চারে ৩৬ রান করে নাফে ফিরলে ভাঙে ৬২ রানের উদ্বোধনী জুটি। এরপর আর কোনো উইকেট হারায়নি পাকিস্তান। আব্বাস আফ্রিদিকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সহজেই সারেন সামাদ। চতুর্থ ওভারে জর্ডান মরিসকে টানা ৫টি ছক্কা হাঁকান সামাদ। তাতে মাত্র ১০ বলে ফিফটি স্পর্শ করেন এই ওপেনার। ১০ বলে ফিফটি করার পথে ৮টি ছক্কা মেরেছেন সামাদ। আরেক ব্যাটার আব্বাস অপরাজিত ছিলেন ২ বলে দুই ছক্কায় ১২ রানে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।