শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ড সিরিজের টেস্ট দল ঘোষণা বিসিবির

প্রকাশিত - ০৫ নভেম্বর, ২০২৫   ১২:৩৬ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে অধিনায়ক হিসেবে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত।মঙ্গলবার (৪ নভেম্বর) ওই সিরিজের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছে বিসিবি নির্বাচক প্যানেল। 

দলে আছেন ওয়ানডে এবং টি-২০ ফরম্যাটে বাজে সময় পার করা ব্যাটার জাকের আলী। তিনি ৬ টেস্টের ১১ ইনিংসে চারটি ফিফটি করেছেন। ‘এ’ দলের এশিয়া কাপের দলে থাকায় মাহিদুল ইসলাম অঙ্কন নেই দলে। 

পেস বোলিং বান্ধব দল দিয়েছে বাংলাদেশ। চার পেসার হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন ও খালেদ আহমেদকে রাখা হয়েছে দলে। স্পিন আক্রমণে তাইজুল ইসলাম ও মেহেদী মিরাজের সঙ্গে আছেন হাসান মুরাদ। 

টপ অর্ডারের ব্যাটিং বিবেচনায় সাদমান ইসলাম আছেন। তিনি টেস্টে রান পাচ্ছেন। তার সঙ্গী হিসেবে মাহমুদুল হাসান জয়কে রাখা হয়েছে। 

বাংলাদেশ ১১ নভেম্বর সিলেটে সিরিজের প্রথম টেস্ট খেলবে। সব ঠিক থাকলে মুশফিকুর রহিম ওই টেস্ট দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলবেন। ম্যাচে নামার আগে মুশফিক এনসিএলের দ্বিতীয় রাউন্ডে সেঞ্চুরি করেছেন।

বাংলাদেশের টেস্ট দল: নাজমুল শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন, হাসান মুরাদ।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।