শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি ছাড়লেন বাংলাদেশের ফিটনেস ট্রেনার

প্রকাশিত - ২৭ অক্টোবর, ২০২৫   ০২:৫১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বাংলাদেশ জাতীয় দলের ফিটনেস ট্রেনার হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন নাথান কেলি। তবে বিসিবির সঙ্গে চুক্তির আরও ছয় মাস বাকি থাকতেই অস্ট্রেলিয়ান এই ট্রেনার দায়িত্ব ছেড়েছেন। কেলির অধীনে নতুন ফিটনেস পরীক্ষা ও বিভিন্ন পদ্ধতির সঙ্গে পরিচিত হয়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা। বিশেষ করে শান্ত-রিশাদ-তানজিমরা ‘টাইম ট্রায়াল’ পদ্ধতিতে বেশ উপকৃত হয়েছেন। গত বছরের এপ্রিলে ২ বছরের জন্য বিসিবির ট্রেনার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন কেলি। তার প্রচলিত ফিটনেস পরীক্ষা ব্যাপক আলোচনায় ছিল। কেলির অধীনে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষাপর্ব অতীতের ইয়ো ইয়ো টেস্ট বা বিপ টেস্টের চেয়ে ছিল আলাদা। কিন্তু তাকে পুরো সময় পেল না বাংলাদেশ। পারিবারিক কারণে সরে দাঁড়িয়েছেন কেলি।

শুরুতে বিসিবিকে মৌখিকভাবে জানিয়েছিলেন এই ফিটনেস প্রশিক্ষক। এরপর মেইল করে আরও বিস্তারিত জানান কেলি। তার জায়গায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিটনেস কোচের দায়িত্ব সামলাচ্ছেন ইফতেখার ইফতি। বিসিবির একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, দ্রুতই এই পদের জন্য কোচ নিয়োগ দেওয়া হবে। গত ২৪ সেপ্টেম্বর বাবা হয়েছেন নাথান কেলি। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে সর্বশেষ এশিয়া কাপ চলাকালে তিনি ছুটি নিয়েছিলেন। এরপর আর জাতীয় দলের সঙ্গে যোগ দেননি কেলি। পরবর্তীতে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ ও বর্তমানে ক্যারিবীয়দের বিপক্ষে দুই ফরম্যাটে খেলছে। ধারণা করা হচ্ছে, পরিবারকে আরও বেশি সময় দিতেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিলেন কেলি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।