শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত - ২৬ অক্টোবর, ২০২৫   ০৪:৫৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : পাকিস্তানকে হারিয়ে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। দুর্দান্ত শুরুর পরও পথ হারায় নিগার সুলতানা জ্যোতির দল। একাধিক ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও হেরেছে টাইগ্রেসরা। ফলে আরো আগেই সেমির দৌড় থেকে ছিটকে গেছে। তাই আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য কেবলই আনুষ্ঠানিকতার। মুম্বাইয়ে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। শেষ পর্যন্ত ৩৫ মিনিট পিছিয়ে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩৫ মিনিটে টস হয়েছে। টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কর। ফলে শুরুতে ব্যাটিং করবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৫৫ মিনিটে।

বাংলাদেশ একাদশ- সুমাইয়া আক্তার, রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, নাহিদা আক্তার, মারুফা আক্তার, নিশিতা আক্তার। ভারত একাদশ- প্রতিকা রাওয়াল, স্মৃতি মান্ধানা, হারলিন দেওল, হারমনপ্রীত কর, জেমিমা রদ্রিগেস, উমা চেত্রি, দীপ্তি শর্মা, রাধা যাদব, শ্রী চারিণি, আমনজোত কর, রেনুকা সিং।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।