শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী প্রচারণায় ১৪ বছর বয়সী ক্রিকেটার

প্রকাশিত - ২১ অক্টোবর, ২০২৫   ০৫:২০ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : ভোট দেওয়ার বয়স হয়নি এখনও বৈভব সূর্যবংশীর। অথচ ১৪ বছর বয়সী এই ভারতীয় ক্রিকেটার বিহার বিধানসভা নির্বাচনের প্রচারের কাজ করছেন। তবে সেটা কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। তরুণদের ভোটদানে সচেতন করতে সূর্যবংশীকে ব্যবহার করছেন বিহারের মুখ্য নির্বাচনী কর্মকর্তার দফতর। সোমবার ২০ অক্টোবর বিহারের মুখ্য নির্বাচনী কর্মকর্তার দফতর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একাধিক অ্যাকাউন্টে সূর্যবংশীর একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওতে মানুষকে ভোটদানে উৎসাহিত করেছেন ১৪ বছর বয়সী এই ক্রিকেটার।

সূর্যবংশী তার বার্তায় বলেছেন, 'আমি বৈভব সূর্যবংশী। আপনাদের সবাইকে নমস্কার। মাঠে নেমে আমার কাজ হল ভালো খেলা এবং আমার দলকে জেতানো। তেমনই গণতন্ত্রের মাঠে আপনাদের গুরুত্বপূর্ণ কাজ হল ভোট দেওয়া। তাই আপনারা সচেতন নাগরিক হোন এবং বিধানসভা নির্বাচনে ভোট দিন। বিহার ভোট দেবে। বিহার নিজের সরকার বেছে নেবে।' বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রচারের কাজে বিভিন্ন ক্ষেত্রের সফল এবং জনপ্রিয়দের ব্যবহার করছে মুখ্য নির্বাচনী কর্মকর্তার দফতর। ১৪ বছরের সূর্যবংশীকে ব্যবহার করা হচ্ছে মূলত নতুন ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।