শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

এক দিনে ভারতের কাছে দুইবার হারল বাংলাদেশ

প্রকাশিত - ১৯ অক্টোবর, ২০২৫   ১০:১৫ পিএম
webnews24
নিজেস্ব প্রতিবেদক

২২ অক্টোবর বাহরাইনে তৃতীয় যুব এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এর আগেই অবশ্য কাবাডি ডিসিপ্লিনের খেলা শুরু হয়েছে। আজ বাংলাদেশ বালক ও বালিকা উভয় দলই ভারতের বিপক্ষে হেরেছে।

বাংলাদেশ পুরুষ দল ১৯-৮৩ পয়েন্টের বিশাল ব্যবধানে পরাজিত হয়। প্রথমার্ধেই খেলার নিয়ন্ত্রণ হারায় বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত ৪৬ পয়েন্টের বিপরীতে বাংলাদেশের সংগ্রহ ছির মাত্র ৭। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ প্রথমার্ধের তুলনায় ৫ পয়েন্ট বেশি তুলতে সক্ষম হয়। আর ভারত দ্বিতীয়ার্ধে ৯ পয়েন্ট কম তুললেও বড় জয় পেতে সমস্যা হয়নি। বাংলাদেশ ভারতকে দুই অর্ধে একবারও অল আউট করতে পারেনি। সেখানে ভারত বাংলাদেশ প্রথমার্ধে ৮ আর দ্বিতীয়ার্ধে ৬ বার অলআউট করেছে।

বালকদের তুলনায় বালিকা দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। বালিকা দল ৪৬-১৮ পয়েন্টে পরাজিত হয়েছে। প্রথমার্ধে দুই দলের স্কোরলাইন ছিল ২১-৯। দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের বালিকারা ৯ পয়েন্ট অর্জন করে। ভারতের বালিকারা পরের অর্ধে ২৫ পয়েন্ট অর্জন করলে ৪৬-১৮ পয়েন্টে খেলা শেষ হয়। 

বাংলাদেশ-ভারত কাবাডিতে সিনিয়র দলের নারী-পুরুষ ম্যাচও একপেশে হয়। বয়সভিত্তিক পর্যায়ে তাই হলো। আজ দুই বিভাগেই পরাজিত হলেও শক্তিশালী ভারতের বিপক্ষে খেলায় পরবর্তী ম্যাচগুলোর জন্য বাংলাদেশের খেলোয়াড়দের কাজে দেবে। বিশেষ করে নারী বিভাগে মাত্র ৫ দল থাকায় ব্রোঞ্জ জয়ের সম্ভাবনা প্রবল। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।