শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসিতে পাস অলিম্পিয়ান সাগর, ভুগোলে ফেল মারুফা

প্রকাশিত - ১৬ অক্টোবর, ২০২৫   ০১:০০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে আজ (বৃহস্পতিবার) ১৬ অক্টোবর। অনেক তরুণ ক্রীড়াবিদ এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে এবার এইচএসসিতে অংশ নেন ১৫৯ জন। এর মধ্যে ১৪৭ জন পাস করেছেন। আঞ্চলিক বিকেএসপিতে মাধ্যমিক পর্যায় থাকলেও উচ্চ মাধ্যমিক শুধু সাভার বিকেএসপিতেই। ২০২৫ সালে বিকেএসপিতে পাসের হার ৯২.৪৫। 

তারকা ক্রীড়াবিদদের মধ্যে এবার অলিম্পিয়ান আরচ্যার সাগর ইসলাম, এশিয়া কাপে স্বর্ণজয়ী আরচ্যার আব্দুর রহমান আলিফ ও জাতীয় নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছিলেন বিকেএসপি থেকে। সাগর ৩.০৮ এবং আলিফ ৩.৮৩ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলেও মারুফা অনুত্তীর্ণ হয়েছেন। বিকেএসপির ভাইস প্রিন্সিপাল শামীম জানিয়েছেন, ‘ভুগোল বিষয়ে মারুফাকে অনুত্তীর্ণ প্রদর্শন করছে। কলেজের পক্ষ থেকে বোর্ডে মারুফার জন্য পুনরায় নিরীক্ষার আবেদন করা হবে।’ বিকেএসপি থেকে এবার ৬ জন জিপিএ ফাইভ পেয়েছেন। ছয় জনের মধ্যে বাস্কেটবলের শাহরিয়ার সব বিষয়ে জিপিএ ফাইভ পেয়েছেন। জিপিএ ফাইভ পাওয়া অন্য পাঁচজন হলেন– টেবিল টেনিসের হয় ইসলাম, ক্রিকেটার নাভিদ, মেহরাব ও জান্নাতুল ফেরদৌস এবং অ্যাথলেটিক্সের মাসুম মোস্তফা। বিকেএসপি ছাড়াও জাতীয় পর্যায়ে অংশ নেওয়া অনেক ক্রীড়াবিদই এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সংশ্লিষ্ট ফেডারেশনগুলো তাদের ফলাফল এখনও জানায়নি। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।