শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলের জার্সিতে ফিরেই বিশ্বরেকর্ড মেসির

প্রকাশিত - ১৫ অক্টোবর, ২০২৫   ০৪:৫৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: অনেকটা হেসেখেলে পুয়ের্তো রিকোকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। প্রীতি ম্যাচটি দিয়ে জাতীয় দলের একাদশে ফিরেছিলেন লিওনেল মেসি। প্রত্যাবর্তনের ম্যাচে যদিও গোল পাননি, দুটি অ্যাসিস্ট করেছেন। তাতেই আন্তর্জাতিক ফুটবলে নতুন ইতিহাস গড়লেন। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। মায়ামিতে হওয়া ম্যাচে মেসির পাস থেকেই দ্বিতীয় গোলটি করেন গঞ্জালো মন্টিয়েল। এরপর লাউতারো মার্টিনেজের গোলেও সহায়তা ছিল তার। এই দুই অ্যাসিস্টের সুবাদে আর্জেন্টিনার জার্সিতে তার মোট অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৬০—যা আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ।

এই রেকর্ডে নেইমার জুনিয়র (ব্রাজিল) ও ল্যান্ডন ডোনোভানকে (যুক্তরাষ্ট্র) পেছনে ফেলেছেন মেসি। দুজনেরই অ্যাসিস্ট সংখ্যা ৫৮। তাদের পরেই আছেন দুই হাঙ্গেরিয়ান কিংবদন্তি—শানদর কোকসিস (৫১) ও ফেরেঙ্ক পুসকাস (৫০)। আন্তর্জাতিক ফুটবলের এই তালিকায় আছেন বিশ্ব ফুটবলের ইতিহাসের প্রভাবশালী কিছু নাম। অন্যদিকে ক্লাব ফুটবল মিলিয়ে এখন পর্যন্ত মেসির মোট অ্যাসিস্ট ৩৯৮। অর্থাৎ, মাত্র দুইটি অ্যাসিস্ট দূরেই আরেক বড় মাইলফলক— ৪০০। আগামী শনিবার ন্যাশভিলের বিপক্ষে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামলে হয়তো নতুন মাইলফলকও ছুঁয়ে ফেলতে পারেন আর্জেন্টাইন তারকা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।