শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের জারিফ

প্রকাশিত - ১৫ অক্টোবর, ২০২৫   ০৩:২১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণ টেনিস তারকা জারিফ আবরার সেমিফাইনালে উঠেছেন। টানটান উত্তেজনাপূর্ণ একোয়ার্টার ফাইনাল ম্যাচে টুর্নামেন্টের দ্বিতীয় র‌্যাঙ্কিংয়ের খেলোয়াড় ভারতের শৌনক চ্যাটার্জিকে ২-১ সেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি। রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে প্রায় পৌনে তিন ঘণ্টার এক রোমাঞ্চকর লড়াই শেষে শেষ হাসি হাসেন জারিফ। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট শুরু করা এই খেলোয়াড় এখন লক্ষ্য পূরণ থেকে মাত্র দুটি জয় দূরে। ম্যাচের প্রথম সেট থেকেই চলে হাড্ডাহাড্ডি লড়াই। উত্তেজনাপূর্ণ প্রথম সেটে জারিফকে ৭-৫ গেমে হারিয়ে এগিয়ে যান শৌনক চ্যাটার্জি। তবে দ্বিতীয় সেটে দারুণভাবে ম্যাচে ফেরেন জারিফ। ৬-২ গেমে সেট জিতে ম্যাচে সমতা আনেন।

এরপর খেলা গড়ায় তৃতীয় ও নির্ণায়ক সেটে, যেখানে জমা ছিল সব রোমাঞ্চ। শুরুতে ৩-০ তে এগিয়ে গিয়েছিলেন জারিফ, মনে হচ্ছিল সহজেই সেটটি পকেটে পুরবেন। কিন্তু অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৫-৩ গেমে লিড নেন শৌনক। সেখান থেকে দুর্দান্ত কামব্যাক করেন জারিফ, ৫-৫ এ সমতা আনেন। এরপর টানা দুই গেম জিতে ৭-৫ ব্যবধানে শৌনককে হারিয়ে সেমিফাইনালে নিজের স্থান নিশ্চিত করেন জারিফ আবরার। এমন জয়কে সৌভাগ্যের ফল বলে মনে করছেন জারিফ। তিনি বলেন, 'আজ আমার ভাগ্য সহায় ছিল। এই ম্যাচ জেতার কথা ছিল না। একটা সময় আমি ৩-৫ এ পিছিয়ে ছিলাম। একটা গ্যাপের জন্য ম্যাচ ঘুরে গেছে। জাস্ট মোমেন্টটা শিফট হয়েছে।' সেমিফাইনালে ভালো খেলার পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারেও দারুণ আত্মবিশ্বাসী জারিফ। তিনি বলেন, 'ইনশাআল্লাহ সেমিফাইনালে একটা ভালো ম্যাচ খেলবো। আমি অনেক আত্মবিশ্বাসী যে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারব।'

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।