শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে সেমিফাইনালে বাফুফে একাডেমি

প্রকাশিত - ২৫ সেপ্টেম্বর, ২০২৫   ০৬:৫৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলইন : বাংলাদেশ অ-১৭ দল শ্রীলঙ্কায় সাফ অ-১৭ টুর্নামেন্টে সেমিফাইনাল খেলছে পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশের অ-১৭ পর্যায়ে বাফুফে একাডেমি দল চীনের লিজাংয়ে আমন্ত্রণমূলক তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টেও সেমিফাইনালে উঠেছে। আজ কোয়ার্টার ফাইনালে সাংহাই ইয়ারপু অ-১৭ দলকে ১-৩ গোলে হারিয়েছে বাফুফে একাডেমি দল। চীনের লিজাং থেকে বাফুফে একাডেমি দলের ম্যানেজার রাকিবুল ইসলাম বলেন, 'আগামীকাল সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ হেনান প্রভেন্সিয়াল এক্সপিরেয়ন্সিয়াল হাই স্কুল টিম। আশা করি আমাদের জয় ধারা অব্যাহত থাকবে।'

আজ ম্যাচের ২৩ মিনিটে হেদায়েত গোল করে বাংলাদেশকে লিড এনে দেন। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে সাংহাইয়ের দল সমতা আনে। তাহসান ৬৩ ও ৭৬ মিনিটে জোড়া গোল করেন। এতে বাংলাদেশ ৩-১ গোলের জয় পেয়ে মাঠ ছাড়ে। এর আগে বাফুফে একাডেমি দল চীনের সানইয়াং দলকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে। এরপর শ্রীলঙ্কা একাডেমি দলকে ৮-০ গোলে হারায় একাডেমি দল। তৃতীয় ম্যাচে বাংলাদেশ হারলেও রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে চীনের বিশ্ববিদ্যালয় পর্যায়ে এক মহিলা দল বাংলাদেশ নারী ফুটবল একাডেমি দলের সঙ্গে ম্যাচ খেলেছে। তেমনই বাফুফের পুরুষ একাডেমি দল চীনে একটি টুর্নামেন্ট খেলছে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।