শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের ৫ ক্যাচ মিস ভারতের, চাপে ফিল্ডিং কোচ

প্রকাশিত - ২৫ সেপ্টেম্বর, ২০২৫   ০৬:৩২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গতকাল বুধবার ২৪ সেপ্বাংটেম্লাবর দেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। সহজেই ম্যাচ জিতলেও বেশ কিছু ক্যাচ মিস করেছে সূর্যকুমার যাদবের দল। গতকাল পাঁচটি ক্যাচ ফেলেছেন ভারতের ফিল্ডাররা! আর চলমান আসরে সবমিলিয়ে ১২টি ক্যাচ ফেলেছেন তারা। তাই ফিল্ডিং কোচ টি দিলীপের বেশ চাপে আছেন। অবশ্য আসরের মাঝপথে ফিল্ডিং নিয়ে বেশ আশাবাদী ছিলেন দিলীপ। তিনি বলেছিলেন, 'দুবাইয়ের আলোর সঙ্গে আমরা মানিয়ে নিয়েছি। সে কারণেই ভালো ফিল্ডিং হচ্ছে।' তার ওই সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ হওয়ার পর থেকেই যেন ভারতের ফিল্ডিংয়ের অবনতি হচ্ছে!

দিলীপ আরো বলেছিলেন, 'সারা জীবন আমাদের বলা হয়েছে ক্যাচ ওঠার সময় বলের থেকে চোখ না সরাতে। চোখ সরে গেলেই আমরা ভয় পেয়ে যাই। তাই ফিল্ডিংয়ে কিছু বৈচিত্র এনেছি। এর ফলে বল থেকে মুহূর্তের জন্য চোখ সরলেও, ক্যাচ হাতে পড়ার আগে যথেষ্ট সময় থাকবে।' আদতে অবশ্য হচ্ছে এর উল্টো। বলের গতিপথে অনেক আগেই ফিল্ডারেরা পৌঁছে যাচ্ছেন। হাতের ক্যাচও বের হয়ে যাচ্ছে। মাঠে শিশিরও পড়ছে কম। তা হলে কেন ক্যাচ মিস হচ্ছে, সেটা খুঁজে বের করাই এখন দিলীপের আসল চ্যালেঞ্জ। এদিকে গতকালকের ম্যাচের পর স্পিনার বরুণ চক্রবর্তী বলেছনে, 'বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই দলটা বেছে নেওয়া হয়েছে। ফিল্ডিংয়ে অনেক উন্নতি করতে হবে আমাদের। নিশ্চিত ভাবেই ফিল্ডিং কোচ জবাবদিহিতা নেবেন। আগের ম্যাচের পর বিশেষ কিছু বলেননি। এই ম্যাচের পর জবাব দিতে হবে।'

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।