শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবকে ছাড়িয়ে মুস্তাফিজের ১৫০ উইকেটের কীর্তি

প্রকাশিত - ২৫ সেপ্টেম্বর, ২০২৫   ১২:২৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টি-২০ ফরম্যাটে ১৫০ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। বাঁ-হাতি এই পেসার ছাড়িয়েছেন বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সাকিব টি-২০ ফরম্যাটে ১২৬ ইনিংসে হাত ঘুরিয়ে ১৪৯ উইকেট নিয়েছেন। মুস্তাফিজ দেড়শ’ উইকেট নেওয়ার কীর্তি গড়তে ১১৭ ইনিংসে বল করেছেন।

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টি-২০ অভিষেক হওয়া মুস্তাফিজ এখন আন্তর্জাতিক টি-২০’র তৃতীয় সর্বাধিক উইকেট শিকারি। নিউজিল্যান্ডের লেগ স্পিনার ইশ শোধিও ১৫০ উইকেট নিয়ে যৌথভাবে তৃতীয় সর্বাধিক উইকেট শিকারি। অবশ্য শোধি ওই কীর্তি গড়তে কাটার মাস্টারখ্যাত ফিজের চেয়ে ম্যাচ খেলেছেন চারটি বেশি। 

টি-২০ ফরম্যাটে সর্বাধিক আন্তর্জাতিক উইকেট রশিদ খানের। ডানহাতি এই আফগান লেগ স্পিনার ১০৩ ইনিংসে ১৭৩ উইকেট নিয়েছেন। তার পরে আছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া কিউই পেসার টিম সাউদি। তিনি ১২৩ ইনিংসে ১৬৪ উইকেটের মালিক।  

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।