শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকেও হারানো সম্ভব, বিশ্বাস বাংলাদেশ কোচের

প্রকাশিত - ২৩ সেপ্টেম্বর, ২০২৫   ০৩:৪৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে শুভসূচনা পেয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচে বাংলাদেশ কেমন খেলে, এ নিয়ে কৌতূলের শেষ নেই সমর্থকদের। প্রধান কোচ অবশ্য জানালেন ভারতকেও হারানো সম্ভব। দ্বিতীয় ম্যাচের আগে আজ (মঙ্গলবার) ২৩ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে আসেন ফিল সিমন্স। ভারতকে হারানোর বিষয়ে নিজেদের সামর্থ্যের কথা জানান তিনি। বাংলাদেশ কোচ অবশ্য স্পষ্ট করে বলেছেন ভারতকে ভুল করতে বাধ্য করবে টাইগাররা।

সিমন্স বলেন, 'প্রত্যেকটা দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। পুরোটা আসলে ওই দিনের খেলার ওপর নির্ভর করে। ভারত আগে কী করেছে সেটা বড় বিষয় নয়। বুধবারে তারা কী করে সেটাই দেখার বিষয়। ম্যাচের ওই সাড়ে তিন ঘণ্টার ওপর সবকিছু নির্ভর করে। যতটা সম্ভব চেষ্টা করব নিজেদের সেরা খেলাটা খেলতে। পাশাপাশি আশা করি ভারতকে ভুল করতে বাধ্য করব। এভাবেই আপনি ম্যাচ জিততে পারেন।'

আপাত দৃষ্টিতে কাগজে-কলমে এবং পরিসংখ্যানে বাংলাদেশ থেকে বেশ এগিয়ে ভারত। তবে শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস নিয়েই ভারতকে হারাতে চান সিমন্স, 'দেখুন বিশ্বাস তো রাখতেই হবে। আমরা বসে এসব নিয়ে নিজেরা কথা বলেছি। আমাদের সবার মধ্যে ওই বিশ্বাসটা আছে যে আমাদের সুযোগ আছে। আমরা যদি ম্যাচের নিয়ন্ত্রণ পাই তাহলে সেটা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদেরকে সুযোগগুলো কাজে লাগাতে হবে। ভারতের বিপক্ষে ম্যাচ জেতার সুযোগ আমাদের আছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।