শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের পর ক্রিকেট থেকে বিরতির কথা ভাবছেন জ্যোতি

প্রকাশিত - ২২ সেপ্টেম্বর, ২০২৫   ০৬:০৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ক্রিকেটে ব্যস্ত সূচি ও কাজের চাপ সামলানোর জন্য আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের পর ক্রিকেট থেকে বিরতির কথা ভাবছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘আমি গত ছয় মাস ধরে ক্রিকেট খেলছি, তাই কাজের চাপ সামলানো গুরুত্বপূর্ণ। এজন্য আমি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে কাজ করার জন্য বিরতির কথা ভাবছি।’

তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নেবেন না বলে স্পষ্ট করেছেন জ্যোতি। ঘরোয়া লিগ জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলবেন না তিনি। বিশ্বকাপের পর এনসিএল অনুষ্ঠিত হবে। জ্যোতি বলেন, ‘আমার বিরতিটা আন্তর্জাতিক ক্রিকেটে না, শুধু নারীদের এনসিএল খেলব না। এ সময় দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরও ভালভাবে প্রস্তুত করার জন্য কিছু নির্দিষ্ট ক্ষেত্রে কাজ করব।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।