শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

৬ অক্টোবর বিসিবি নির্বাচন, তফসিল ঘোষণা

প্রকাশিত - ২১ সেপ্টেম্বর, ২০২৫   ১১:২৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন এবং পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি, সহসভাপতি নির্বাচন হবে আগামী ৬ অক্টোবর। রোববার বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।তফসিল অনুযায়ী, ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনীত কাউন্সিলররা ভোট দেবেন। এরপর ভোট গণণা হবে। সন্ধ্যা ৬টায় ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

পরিচালকরা সভাপতি ও সহসভাপতি নির্বাচনের জন্য ভোট দেবেন একইদিন রাত সাড়ে সাতটায়। রাত ন’টায় সভাপতি ও সহসভাপতি নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশ করা হবে।বিসিবি সোমবার রাত সাতটায় বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। মিরপুর স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে খসড়া ভোটার তালিকা সংগ্রহ করা যাবে। বিসিবির ওয়েবসাইটেও খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

২৩ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি থাকলে তা গ্রহণ করা হবে। ২৪ সেপ্টেম্বর আপত্তির ওপর শুনানি হবে। ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৬ ও ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ করবে বিসিবি। ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল করতে হবে।

২৯ সেপ্টেম্বর বিসিবির নির্বাচন কমিশন মনোনয়নপত্র বাছাই করে তালিকা প্রকাশ করবে। ৩০ সেপ্টেম্বর আপিল গ্রহণ ও শুনানি হবে। ১ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার করা যাবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।