শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

৫০ বলে সেঞ্চুরি স্মৃতি মান্ধানার, ছাড়িয়ে গেলেন কোহলিকেও

প্রকাশিত - ২১ সেপ্টেম্বর, ২০২৫   ১২:৪২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : তিন দিন আগে ৭৭ বলে সেঞ্চুরি করেছিলেন স্মৃতি মান্ধানা। আজ আরও ভয়ঙ্কর রূপে হাজির হলেন ভারতীয় এই ওপেনার। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৫০ বলে তুলে নিলেন সেঞ্চুরি, যা নারী ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতক। এর মধ্য দিয়ে ছাড়িয়ে গেলেন বিরাট কোহলির ৫২ বলে সেঞ্চুরির ভারতীয় রেকর্ডও। শুধু তাই নয়, ওপেনার হিসেবে নারীদের ওয়ানডেতে সর্বাধিক ১৩ সেঞ্চুরির মালিক এখন মান্ধানা।

দিল্লিতে নারী বিশ্বকাপের প্রস্তুতি সিরিজের তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে বেথ মুনির ১৩৮ রানের ঝড়ে ৪১২ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। মুনি ৫৭ বলে সেঞ্চুরি করেন, যা দ্রুততম সেঞ্চুরির তালিকায় যৌথভাবে তৃতীয়। এখনও তালিকার শীর্ষে রয়েছেন সাবেক অজি অধিনায়ক মেগ ল্যানিং। ২০১২-১৩ মৌসুমে সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৪৫ বলে শতক।

জবাবে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন মান্ধানা ও অধিনায়ক হারমানপ্রিত কৌর। মাত্র ২৩ বলে ফিফটি করা মান্ধানা শেষ পর্যন্ত ৬৩ বলে ১২৫ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ১৪ চার ও ৬ ছক্কার মার। তার ব্যাটে ভর করেই ২০ ওভারে ২০৬ রান তুলে ফেলে ভারত।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।