শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে শ্রীলংকা

প্রকাশিত - ১৬ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:৩২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ওপেনার পাথুম নিশাঙ্কার ব্যাটিং নৈপুন্যে এশিয়া কাপে সুপারের ফোরের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে শ্রীলংকা। আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকা ৪ উইকেটে হারিয়েছে হংকংকে। ৪৪ বলে ৬৮ রান করে দলের জয়ে অবদান রাখেন নিশাঙ্কা। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লঙ্কানরা। গ্রুপ পর্বে ৩ ম্যাচের সবকটিতে হেরে শূণ্য হাতে বিদায় নিল হংকং। 

আজ দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা হংকংকে উদ্বোধনী জুটিতে ২৯ বলে ৪১ রানের সূচনা এনে দেন জিশান আলি ও অংশুমান রাথ । জুটিতে ১৭ বলে ২৩ রান তুলে শ্রীলংকান পেসার দুসমন্থ চামিরার বলে আউট হন জিশান। তিন নম্বরে নামা (৪) বাবর হায়াত আউট হলে ৫৭ রানে ২ উইকেট হারায় হংকং। এরপর তৃতীয় উইকেটে ৪৩ বলে ৬১ রানের জুটি গড়ে দলের স্কোর ১শ পার করেন রাথ ও নিজাকাত খান।  

হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৪ বাউন্ডারিতে ৪৬ বলে ৪৮ রান করে  চামিরার দ্বিতীয় শিকার হন রাথ।  দলীয় ১১৮ রানে রাথ ফেরার পর টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১২তম হাফ-সেঞ্চুরিতে হংকংকে লড়াকু সংগ্রহ এনে দেন নিজাকাত। ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান করে হংকং। ৪টি চার ও ২টি ছক্কায় ৩৮ বলে অপরাজিত ৫২ রান করেন নিজাকাত।  শ্রীলংকার চামিরা ২৯ রানে ২ উইকেট নেন।

জবাবে ওপেনার নিশাঙ্কার হাফ-সেঞ্চুরিতে ১৫ ওভার শেষে ২ উইকেটে ১১৯ রান তুলে জয়ের পথেই থাকে শ্রীলংকা। কিন্তু ৮ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে লংকানরা। ৬টি চার ও ২টি ছক্কায় ৪৪ বলে ৬৮ রান করেন নিশাঙ্কা।  সপ্তম উইকেটে দাসুন শানাকাকে নিয়ে ১১ বলে ২৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে শ্রীলংকাকে জয় এনে দেন হাসারাঙ্গা ডি সিলভা। ৯ বলে অনবদ্য ২০ রান করেন হাসারাঙ্গা। ৩ বলে ৬ রানে অপরাজিত থাকেন শানাকা। হংকংয়ের মুর্তাজা ২ উইকেট নেন। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।