শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়ে গেল তালহার অস্ট্রেলিয়া সফর, কারণ কী

প্রকাশিত - ১৫ সেপ্টেম্বর, ২০২৫   ০৩:৪২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জাতীয় দলের হয়ে ক্যারিয়ার দীর্ঘ হয়নি তালহা জুবায়েরের। ইনজুরি বাধায় অল্প সময়েই শেষ হয়ে যায় ক্যারিয়ার। তবে ক্রিকেট থেকে অবসরের পর কোচিংয়ে মনোনিবেশ হয় তালহার। নিজেকে প্রমাণ করছেন প্রতিনিয়ত। ঘরোয়া ক্রিকেট কোচিংয়ের নিয়মিত মুখ এখন তালহা। অনূর্ধ্ব-১৯, বাংলাদেশ নারী দল, এ দল কিংবা বাংলাদেশ টাইগার্স সবখানেই কাজ করেছেন তালহা। এ ছাড়া বিপিএল, ডিপিএলসহ বাকি লিগগুলোতেও দেখা যায় তাকে। গেল মাসে জানা গিয়েছিল তালহার দেশের বাইরে কাজ করার কথা। চলতি সেপ্টেম্বরের মাঝের এই সময়ে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল তালহার। 

নিদিষ্ট করে তারিখ বললে আজ (১৫ সেপ্টেম্বর) তালহার যাওয়ার কথা ছিল। তবে মিরপুরে আজ থেকে আবার শুরু হয়েছে লেভেল থ্রি কোচিং কোর্স। সেখানে আবার কোর্স করছেন তালহাও। যে কারণে সপ্তাহখানেক পিছিয়ে গেল তালহার অস্ট্রেলিয়া সফর। এদিকে অস্ট্রেলিয়া গিয়ে পার্থে অবস্থান করবেন তালহা। এরপর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট এসোসিয়েশনের হয়ে কাজ করবেন তিনি। সবমিলিয়ে ১ মাস কাজ করার কথা রয়েছে তালহার। বিসিবি থেকে আগেই পেয়েছিলেন সবুজ সংকেত। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি নিয়ে খোঁজ রেখেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।