শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচে জ্বলে উঠল বাংলাদেশ, সিঙ্গাপুরকে উড়িয়ে বিদায়

প্রকাশিত - ০৯ সেপ্টেম্বর, ২০২৫   ১১:৩৪ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে শেষ ম্যাচে দারুণ এক জয় পেল বাংলাদেশ। আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলেও আজ সিঙ্গাপুরের বিপক্ষে ৪-১ গোলের জয়ে কিছুটা স্বস্তি নিয়ে মাঠ ছাড়ল মোরসালিনরা।

ম্যাচের প্রথমার্ধ ছিল উত্তেজনাপূর্ণ, যেখানে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ একাধিক সেভ করে দলকে ম্যাচে রাখেন। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ঝড় তোলে বাংলাদেশ।

৭০ থেকে ৮২ মিনিট—এই ১২ মিনিটেই চার গোল করে সিঙ্গাপুরকে বিস্মিত করে দলটি। ফাহমিদুল ইসলাম ৩০ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে গোলের সূচনা করেন। এর দুই মিনিট পর আল আমিন লং পাস থেকে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান। এরপর মহসিন আহমেদ সিঙ্গাপুর ডিফেন্সের ভুলে তৃতীয় গোল করেন। অধিনায়ক শেখ মোরসালিন চতুর্থ গোলটি করেন বক্সের বাইরে থেকে নিখুঁত শটে।

ইনজুরি সময়ে সিঙ্গাপুর একটি গোল শোধ দেয়।

দলের সহকারী কোচ হাসান আল মামুন আজ ডাগআউটে ছিলেন। দ্বিতীয়ার্ধে ফাহমিদুল ও আল আমিনকে মাঠে নামিয়ে খেলায় গতি ফেরান। এই দুই খেলোয়াড়ের স্কিলেই সিঙ্গাপুর রক্ষণভাগ ভেঙে পড়ে।

এই জয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দল ২০১9 সালের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচে জয় পেল। আগের দুটি আসরে কোনো জয় তো নয়ই, একটি গোলও করতে পারেনি বাংলাদেশ।

কিছুদিন আগে ঢাকায় সিনিয়র দলের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল সিঙ্গাপুর। আজ তাদের বিপক্ষেই দুর্দান্ত জয় পেয়ে মোরসালিন-ফাহমিদুলরা নতুন করে আশা দেখালেন।

এই জয় অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে দলের জন্য আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করছে বাফুফে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।