শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলে বাংলাদেশের আজ ২ ম্যাচ

প্রকাশিত - ০৬ সেপ্টেম্বর, ২০২৫   ০১:০৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলেইন : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আজ ৬ সেপ্টেম্ব বাংলাদেশে সরকারি ছুটি। এমন দিনেও অবশ্য দেশের ফুটবলে বেশ ব্যস্ততা। নেপালে জামাল ভূঁইয়ারা খেলবেন প্রীতি ম্যাচ, আর ভিয়েতনামে শেখ মোরসালিনরা খেলবেন ইয়েমেনের বিপক্ষে এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাই।

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে জাতীয় দলের প্রীতি ম্যাচের পাশাপাশি এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাইও চলছে। ফলে ৬ সেপ্টেম্ব ও ৯ সেপ্টেম্বর জাতীয় ও অনূর্ধ্ব-২৩ দলের একসঙ্গে দুই ম্যাচ খেলবে অনেক দেশই। আজ বাংলাদেশ সময় বিকেল ৩টায় ভিয়েতনামে মাঠে নামবেন মোরসালিনরা।

এএফসি অ-২৩ টুর্নামেন্টে নিজেদের টিকিয়ে রাখতে আজ ইয়েমেনের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। ড্র করলে গ্রুপ রানার্সআপ হওয়ার মৃদু সম্ভাবনা থাকলেও ১১ গ্রুপের মধ্যে সেরা চার রানার্সআপ হয়ে মূল পর্বে খেলা যাবে না বললেই চলে। তাই ইয়েমেনের বিপক্ষে আজ বাঁচা-মরার লড়াই। এই ম্যাচে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলামের খেলার কথা রয়েছে। 

ইয়েমেনের বিপক্ষে মোরসালিনরা যখন ভিয়েতনামের মাঠ থেকে উঠবেন, তখন নেপালের কাঠমন্ডুতে নামবেন জামাল ভূঁইয়ারা। বাংলাদেশ সময় পৌনে ৬টায় স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের নিয়মিত গোলরক্ষক মিতুল মারমা আজকের ম্যাচে খেলছেন না ইনজুরির জন্য। বাংলাদেশ ও নেপাল দুই দলই এশিয়ান কাপ বাছাইয়ে অক্টোবর ম্যাচের প্রস্তুতির জন্য এই উইন্ডোতে খেলছে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।