শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস গড়লেন ব্রিটজকে, ওয়ানডেতে রেকর্ডের পর রেকর্ড

প্রকাশিত - ০৪ সেপ্টেম্বর, ২০২৫   ১১:২৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ম্যাথিউ ব্রিটজকে নিজের নাম লিখিয়েছেন ওডিআই ইতিহাসের সোনালি পাতায়। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তিনি গড়েছেন অভূতপূর্ব রেকর্ড। তার প্রথম পাঁচ ইনিংসে টানা পাঁচটি হাফ-সেঞ্চুরি। এর মাধ্যমে তিনি ভেঙে দিলেন ভারতের নবজ্যোত সিং সিধুর দীর্ঘদিনের রেকর্ড।

২৬ বছর বয়সী ব্রিটজকে এখন পর্যন্ত খেলেছেন পাঁচটি ওয়ানডে ম্যাচ। আর প্রতিটিতেই করেছেন ফিফটি প্লাস স্কোর— ১৫০, ৮৩, ৫৭, ৮৮ এবং সর্বশেষ আজ খেলেছেন ৮৫ রানের ইনিংস। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এর আগে কোনো ব্যাটার অভিষেকের পর প্রথম পাঁচ ইনিংসে টানা এমন ধারাবাহিকতা দেখাতে পারেননি। পাশাপাশি, তিনি এখন অভিষেকের পর পাঁচ ম্যাচে সর্বোচ্চ রানের মালিকও।

লর্ডসে আজ বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্রিটজকে খেলেন ৭৭ বলে ৭টি চার ও ৩ ছক্কায় ৮৫ রানের ইনিংস। এরপর জোফরা আর্চারের শিকারে পরিণত হন। তবে আউট হওয়ার আগে তিনি গড়ে দেন ১৪৭ রানের জুটি ট্রিস্টান স্টাবসের সঙ্গে, যখন দক্ষিণ আফ্রিকা ৯৩ রানেই ৩ উইকেট হারিয়ে ছিল চাপে।

ওপেনার আইডেন মার্করাম (৪৯) ও রায়ান রিকেলটন (৩৫) ভালো শুরু করলেও বড় ইনিংসে রূপ দিতে পারেননি। অধিনায়ক টেম্বা বাভুমা ব্যর্থ হয়েছেন মাত্র ৪ রানে। তবে ব্রিটজকের ব্যাট থেকে আসা ইনিংসের পর ট্রিস্টান স্টাবসের ৫৮, ডেওয়াল্ড ব্রেভিসের ৪২ ও করবিন বশের অপরাজিত ৩২ দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেয়। তাতে ৮ উইকেট হারিয়ে তারা ৩৩০ রানের সংগ্রহ পায়।

ইংল্যান্ডের হয়ে জোফরা আর্চার নিয়েছেন ৪টি উইকেট। ২টি উইকেট নিয়েছেন আদিল রশিদ।প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা প্রোটিয়ারা আজ জিতলে নিশ্চিত হবে সিরিজ জয়।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।