শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরে থাইল্যান্ড সফরে যাবে ঋতুপর্ণারা

প্রকাশিত - ২৭ আগস্ট, ২০২৫   ১২:৫৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় বসবে নারী এশিয়ান কাপ। টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে অর্ধডজন প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় অক্টোবরের শেষে থাইল্যান্ড সফরে যাবে ঋতুপর্ণারা। সেখানে ২৫ ও ২৮ অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে নারী ফুটবল দল। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ।

ছুটি কাটিয়ে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি ঢাকায় ফিরবেন কোচ পিটার বাটলার। এরপর জাতীয় ও অনূর্ধ্ব-২০ দলের মেয়েদের নিয়ে শুরু হবে ক্যাম্প। তবে এবার বাফুফে ভবনে নয়, ক্যাম্প হবে কোনো পাঁচ তারকা হোটেল কিংবা রিসোর্টে।

এশিয়ান কাপের প্রস্তুতিতে মাঠের লড়াই জোরদার করতে ঢাকায় একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও করছে বাফুফে। নভেম্বর-ডিসেম্বর উইন্ডোতে এই প্রতিযোগিতা আয়োজনের জন্য ভিয়েতনাম ও আজারবাইজানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়া জাতীয় ও অনূর্ধ্ব-২০ দলকে জাপানে অনুশীলনের সুযোগ করে দেবে বাফুফে। টুর্নামেন্টের আগে অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে নিউজিল্যান্ড সফরেরও চেষ্টা চলছে, যেখানে স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ।

 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।