শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘এটা মনগড়া’, ব্যালন ডি’অরে আর আস্থা নেই রোনালদোর

প্রকাশিত - ১০ আগস্ট, ২০২৫   ০১:০০ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : টানা দুই বছর ব্যালন ডি’অরের মনোনীত তালিকায় নেই ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩০ জনের এই তালিকায় জায়গা হয়নি লিওনেল মেসিও। তবে এই নিয়ে কিছু বলতে শোনা যায়নি মেসির থেকে। তবে তীর্যক মন্তব্য ছুঁড়েছেন রোনালদো। 

পর্তুগালে প্রীতি ম্যাচে রিও আভেকে ৪-০ গোলে হারায় রোনালদোর আল নাসর। এ ম্যাচে হ্যাটট্রিকের পর ‘স্পোর্ট টিভি পর্তুগাল’-এর প্রশ্নের জবাবে ব্যালন ডি’অরের আয়োজক ‘ফ্রান্স ফুটবল’-কে একহাত নেন তিনি। রোনালদোর স্পষ্ট মন্তব্য, ‘এটা আমার কাছে মনগড়া লাগে।’

ব্যালন ডি’অর নিয়ে আস্থাহীনতার কথা এর আগেও বলেছেন পাঁচবারের এই পুরস্কারজয়ী তারকা। গত বছর ম্যানচেস্টার সিটির রদ্রির হাতে পুরস্কার ওঠায় অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। রোনালদোর মতে, ওই সময় রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রেরই জেতা উচিত ছিল, ‘কোনো বিশ্বাসযোগ্যতা নেই। অনেকবার মনে হয়েছে এমন, এবং রাগও লেগেছে।’

মনোনয়ন না পেলেও ২০২৪-২৫ মৌসুমে দারুণ ফর্মে ছিলেন রোনালদো। আল নাসরের হয়ে করেছেন ৩৫ গোল, পর্তুগালের জার্সিতে ৮ গোল। জিতেছেন নেশনস লিগের শিরোপাও। আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে ব্যালন ডি’অর পুরস্কার দেয়া হবে।
২৪ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।