শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড জয়ে জিম্বাবুয়েকে ধবলধোলাই করল নিউজিল্যান্ড

প্রকাশিত - ০৯ আগস্ট, ২০২৫   ১০:৩০ পিএম
webnews24
নিজেস্ব ডেস্ক

অসহায় আত্মসমর্পণ বলতে যারে বোঝায় তাই হয়েছে জিম্বাবুয়ের। ঘরের মাঠ বুলাওয়েতে নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী হয়েছে স্বাগতিকেরা। দুই টেস্টের সিরিজ বাঁচানোর লক্ষ্যে খেলতে নেমে উল্টো বিব্রতকর রেকর্ড গড়েছে। রেকর্ড ইনিংস ও ৩৫৯ রানে হেরেছে জিম্বাবুয়ে।

যা দীর্ঘ সংস্করণের ইতিহাসে তাদের সবচেয়ে বড় পরাজয়। আগেরটিও নিউজিল্যান্ডের বিপক্ষেই। অন্যদিকে কিউইদের রেকর্ড জয়। আগের রেকর্ডটিও জিম্বাবুয়ের বিপক্ষেই ছিল নিউজিল্যান্ডের।

২০১২ সালে ঘরের মাঠ নেপিয়ারে ইনিংস ও ৩০১ রানের জয় পেয়েছিল তারা।
রেকর্ড জয়ের সঙ্গে জিম্বাবুয়েকে ধবলধোলাইও করেছে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম টেস্টে এই বুলাওয়েতেই ৯ উইকেটের জয় পেয়েছিল কিউইরা। 

নিউজিল্যান্ডের থেকে ৪৭৬ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল জিম্বাবুয়ে।

বিশাল রানের চাপ নিয়ে খেলতে নেমে শুরুর ওপরেই ধাক্কা খায় তারা। দলীয় ও ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই ব্রায়ান বেনেটকে বোল্ড করেন কিউই পেসার ম্যাট হেনরি। সেই ধাক্কা আর পরে কাটিয়ে উঠতে পারেনি জিম্বাবুয়ে। একের পর এক উইকেট হারিয়ে প্রথম ইনিংসের থেকেও কমে ১১৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ১২৫ রান করেছিল তারা।

প্রথম ইনিংসে হেনরির (৫ উইকেট) তোপে পড়া জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে পড়ে জ্যাকারি ফোকসের। প্রথম ইনিংসে দুর্দান্ত ছিলেন এই অভিষিক্ত পেসার। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার আজ ৩৭ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি। প্রথম ইনিংসে পেয়েছিলেন ৪ উইকেট।

ফোকসের সামনে যা একটু লড়াই করেছেন তিনি হচ্ছেন নিক ওয়েলচ। তিনে নেমে সর্বোচ্চ ৪৭ রানে অপরাজিত থাকেন তিনি। তার বাইরে আরে একজনই কেবল দুই অংকের ঘর স্পর্শ করতে পেরেছেন, ১৭ রান করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। দুটি করে উইকেট নিয়েছেন হেনরি ও জ্যাকব ডাফি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।