শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

লাওসকে তাদের মাঠেই ৩-১ গোলে হারাল বাংলার মেয়েরা

প্রকাশিত - ০৭ আগস্ট, ২০২৫   ০১:১৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : লাওসের ভিয়েনতিয়েনে এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে স্বাগতিকদের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। র‌্যাংকিংয়ে ২১ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে সাগরিকারা জিতেছেন ৩-১ গোলে।

ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে চমক দেখান সাকরিকা আর মুন্নিরা।  প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল।

শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশ। ম্যাচের প্রথম ২০মিনিটেই দুটি সহজ সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেনি মেয়েরা। তবে ৩৬তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। শান্তি মার্ডির কর্নার থেকে হেডে জালের ঠিকানা খুঁজে নেন মোসাম্মত সাগরিকা।

দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ হয় ৫৮ মিনিটে। এ সময় গোল করেন মুন্নি আক্তার। এরপর লাওস কিছুটা চাপ সৃষ্টি করলেও বাংলাদেশ রক্ষণভাগ ছিল দৃঢ়। তবে শেষ দিকে লাওস এক গোল শোধ করে। পরে আরেকটি গোল করেন সাগরিকা। ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের মেয়েরা। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।