শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাপ্তবয়স্কদের সাইটে নাম লেখালেন বিপিএল খেলা ইংলিশ ক্রিকেটার

প্রকাশিত - ০৫ আগস্ট, ২০২৫   ১০:৫১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি আলো ছড়াতে না পারলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত মুখ ইংলিশ পেসার টাইমাল মিলস। এবার ক্রিকেট মাঠের বাইরের এক সিদ্ধান্তে শিরোনামে উঠে এলেন তিনি। নাম লিখিয়েছেন জনপ্রিয় প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট ‘অনলি ফ্যানস’-এ।

তবে মিলস জানালেন, তার উদ্দেশ্য একেবারেই ভিন্ন। কোনো প্রাপ্তবয়স্ক ছবি বা ভিডিও নয়, তিনি এই প্ল্যাটফর্মে শেয়ার করবেন শুধুমাত্র ক্রিকেট সংশ্লিষ্ট কনটেন্ট এবং নিজের দৈনন্দিন জীবনের কিছু মুহূর্ত।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে মিলস বলেন, ‘আমি একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, এখানে কোনো প্রাপ্তবয়স্ক ছবি বা ভিডিও থাকবে না। শুধুই ক্রিকেট ও লাইফস্টাইল সম্পর্কিত কনটেন্ট দেব। আগে কখনো এমন কিছু করিনি, তাই দারুণ উচ্ছ্বসিত।’

তিনি আরও বলেন, ‘জানি বেশিরভাগ মানুষ এই সাইট ব্যবহার করেন একেবারে ভিন্ন কারণে। অনেকেই এখানে প্রাপ্তবয়স্ক কনটেন্ট দিয়ে নজর কাড়ার চেষ্টা করেন। কিন্তু আমি কখনোই সেটা করব না।’

বাঁহাতি এই পেসার ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত খেলেছেন কেবল টি-টোয়েন্টি ক্রিকেট। ২০১৬ সালে অভিষেক হলেও আন্তর্জাতিক পর্যায়ে খুব বেশি সুযোগ পাননি। মোটে ১৬টি টি-টোয়েন্টিতে অংশ নিয়ে ১৪টি উইকেট শিকার করেছেন।

তবে ফ্র্যাঞ্চাইজি লিগে মিলস বেশ পরিচিত মুখ। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশসহ নানা দেশের লিগে খেলেছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং ভাইকিংসের হয়ে মাঠ মাতিয়েছেন এই ইংলিশ পেসার।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।