শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

প্রকাশিত - ০৫ আগস্ট, ২০২৫   ১২:০৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন  : আসন্ন এশিয়া কাপের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ পাকিস্তান সফরের পর থেকে টি-টোয়েন্টি দলে জায়গা না পাওয়া সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে রাখা হয়েছে এশিয়া কাপের প্রাথমিক দলে। এছাড়া টি-টোয়েন্টি সেটআপে ফিরেছেন পেসার নাহিদ রানাও।

প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা আগামী ৬ আগস্ট মিরপুর ফিটনেস ক্যাম্পে যোগ দেবেন। ১০ আগস্টের মধ্যে ঢাকায় আসার কথা জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফদের। তাদের স্কিল ট্রেনিং শুরু হবে ১৫ আগস্ট।

২০ আগস্ট বাংলাদেশ দল চলে যাবে সিলেটে। পাঁচ-ছয় দিনের অনুশীলন শেষে সিলেটেই আগস্টের শেষ সপ্তাহে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেখান থেকে ফিরে ৬ বা ৭ সেপ্টেম্বর বাংলাদেশ চলে যাবে আরব আমিরাতে। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে আবুধাবিতে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন, সাইফ হাসান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।