শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মারশাঁর দখলে পুলের আরেক রেকর্ড

প্রকাশিত - ৩০ জুলাই, ২০২৫   ১১:৩৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : লিঁও মারশাঁকে পুলের এমবাপ্পে বলা হয়। এমবাপ্পে সবুজ ঘাষে বল পায়ে গতি দেখান। মারশাঁ দেখান নীল জলে। দুই বছর আগে সাঁতারের জীবন্ত কিংবদন্তি মাইকেল ফেলেপসের ৪০০ মিটার পাড়ি দেওয়ার রেকর্ড ভেঙেছিলেন। বুধবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের একক ইভেন্টে ভাঙলেন রায়ান লোচের পুলে ২০০ মিটার পাড়ি দেওয়ার রেকর্ড। 

সিঙ্গাপুরে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে ২৩ বছর বয়সী ফ্র্যান্সম্যান মারশাঁ মিশ্র এককে ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ডে ২০০ মিটার পাড়ি দিয়েছেন। ২০১১ সালে লোচে নিয়েছিলেন এক সেকেন্ডেরও (১.৫৪ সেকেন্ড) বেশি সময়। 

সেমিফাইনালে মারশাঁ কিংবদন্তির রেকর্ড ভাঙতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে এটাকে শ্রেফ জয় হিসেবেও দেখছেন, ‘এটা আমার কাছে শুধুই একটা জয়। আমি খুশিও। (লোচের) রেকর্ডের পর কেউ তাকে ছুঁতেও পারেনি। সেখানে প্রায় ১ সেকেন্ডের ব্যবধানে রেকর্ড ভাঙা, বিশ্বাসই করতে পারছি না।’ 

অলিম্পিকে চারটি স্বর্ণ জেতা মারশাঁ জানিয়েছেন, তার মনে হচ্ছিল, ২০০ মিটারে তার সেরা টাইমিংটা তুলতে পারবেন। প্রস্তুতি ভালো ছিল, নির্ভারও মনে হচ্ছিল। তবে রেকর্ড হয়ে যাবে এমনটা ভাবেননি। আজ রাতে ভালো একটা ঘুম দিতে চাই। কারণ আগামীকালের লড়াইটা কঠিন হবে। এখন কী করেছি এটা বোঝার চেষ্টা করছি। হয়তো বুঝতে কিছুটা সময় লাগবে।’

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।