শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

“মিরপুরে খেলে অনেকের ক্যারিয়ার ‘ডাউন’ হয়ে গেছে”

প্রকাশিত - ১৯ জুলাই, ২০২৫   ০৯:১৫ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামের স্লো উইকেটে গেল কয়েক বছর ধরে অনেক সিরিজ জিতেছে বাংলাদেশ দল। এর মধ্যে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড রয়েছে টাইগারদের। তবে ম্যাচ জয়ের কারণে অনেক ব্যাটারদের ব্যর্থতা চোখে পড়েনি তেমন।

 

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে শনিবার সেটি মনে করিয়ে দিলেন অধিনায়ক লিটন দাস। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমি একমত যে অনেক প্লেয়ারেরই ক্যারিয়ার অনেকটা ডাউন হয়ে গেছে ব্যাটসম্যান হিসেবে (মিরপুরে খেলে)। আমি যদি বোলার হতাম, হয়তোবা আমার ক্যারিয়ারটা একটু উন্নতি হতো ওখানে, ওই উইকেটে খেলে। অবশ্যই বাংলাদেশ দল ওখানে উন্নতি করেছে, সিরিজ জিতেছে, এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। কিন্তু একই সময়, ব্যাটসম্যানদের জন্য একটু খারাপ ছিল।'

 

তবে ব্যাটারদের জন্য যে একেবারে খারাপ সেটাও মনে করেন না লিটন, 'ব্যাটসম্যানদের যে সবসময় সমস্যা হয়, তা না। ক্লিয়ার করে দেই, নির্দিষ্ট ওই দুটা সিরিজ ব্যাটসম্যানদের একটু সমস্যা হয়েছে। চ্যালেঞ্জিং থাকে এখানে, স্পিনাররা স্পিন বল করে, ব্যাটসম্যানরাও রান করে না তা না; রানও হয় এবং পেস বোলাররাও হেল্প পায়।'

 

'সো স্পোর্টিং উইকেট এটা এবং সেম জিনিস, দুই সাইডের জন্যই জিনিসটা সমান থাকবে। এমন না যে আমরাই শুধু সুবিধা পাবো। তাদেরও পেস বোলিং আছে, তাদেরও স্পিনার আছে এবং তাদেরও ব্যাটসম্যান আছে। ভালো ক্রিকেট খেলতে হবে, এটাই আমাদের টার্গেট।'- যোগ করেন টাইগার অধিনায়ক।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।