শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

তৃষ্ণার জোড়া গোলে ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ

প্রকাশিত - ১৮ জুলাই, ২০২৫   ১২:২০ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন :  সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত যাত্রা অব্যাহত রাখলো বাংলাদেশ। ঘরের মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় দেখায় আবারও ভুটানের বিপক্ষে দাপুটে জয় পেল লাল-সবুজের মেয়েরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ ভুটানকে ৩-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে টানা চার ম্যাচ জিতে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বাংলাদেশ। 

ম্যাচের প্রথমার্ধে ৩৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ফরোয়ার্ড তৃষ্ণা রানী। দ্বিতীয়ার্ধে ফিরে ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপর ৭৪ মিনিটে স্বপ্না রানীর নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন দাঁড়ায় ৩-০। এর আগে ভুটানের বিপক্ষে ৪-১ গোলে জিতেছিল বাংলাদেশ।

 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।