শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

তানজিদের দুরন্ত ফিফটিতে শ্রীলঙ্কায় ঐতিহাসিক সিরিজ জয়

প্রকাশিত - ১৭ জুলাই, ২০২৫   ১২:৩৬ এএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : শ্রীলঙ্কায় টেস্ট জিতেছে বাংলাদেশ। একাধিক ওয়ানডে জয়ের কীর্তিও আছে। আছে টি-২০ ম্যাচ জিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে বিদায় করে নিদাহাদ ট্রফির ফাইনাল খেলার রেকর্ডও। কিন্তু দীর্ঘ দিন ধরে করা শ্রীলঙ্কা সফরে কখন কোন ফরম্যাটে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবার তিন ম্যাচের টি-২০ সিরিজের শেষটিতে তানজিদ তামিমের দুরন্ত ফিফটিতে ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে ২-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জিতেছে টাইগাররা।

বুধবার কলম্বোর পাল্লেকেলে স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে দারুণ বোলিংয়ে লঙ্কানদের নাগালেই রাখে বাংলাদেশ। টস জিতে প্রথম দুই ওভারে উইকেট হারানো লঙ্কানরা ৭ উইকেটে ১৩২ রান তুলতে পারে। জবাবে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। তবে ওপেনার তানজিদ তামিম ও তিনে নামা লিটন দাস ৭৪ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে তুলে নেন। তানজিদ ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস খেলে ২১ বল থাকতে জয় এনে দেন।

শ্রীলঙ্কা ইনিংসের প্রথম ওভারে ওপেনার কুশল মেন্ডিসকে হারায় (৬)। দ্বিতীয় ওভারে তিনে নামা কুশল পেরেরাকে (০) তুলে নেন শেখ মেহেদি। পরে দিনেশ চান্ডিমাল (৪) ও চারিথা আশালঙ্কাকে (৩) সাজঘরে পাঠান ডানহাতি অফ স্পিনার। তিনি সেরা ব্রেক থ্রু দেন লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কাকে সাজঘরে পাঠিয়ে। নিশাঙ্কা দলের পক্ষে ৩৯ বলে সর্বাধিক ৪৬ রান করেন। তার ব্যাট থেকে চারটি চারের শট আসে। 

এছাড়া কামিন্দু মেন্ডিস ১৫ বলে একটি করে চার ও ছক্কায় ২১ রান ও দাশুন শানাকা ২৫ বলে ৩৫ রানের হার না মানা ইনিংস খেলেন। চারটি চার ও দুটি ছক্কা মারেন তিনি। প্রথম ওভারে উইকেট নেওয়া শরিফুল শেষ পর্যন্ত ৪ ওভারে ৫০ রান দিয়েছেন। মেহেদি ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট নেন। ম্যাচ সেরা হন তিনি। মুস্তাফিজের ৪ ওভার থেকে ১৭ রান নিয়ে ১ উইকেট দেয় লঙ্কানরা। রিশাদ ৪ ওভারে ২০ ও তানজিম সাকিব ২ ওভারে ২৩ রান হজম করেছেন।

বাংলাদেশ ইনিংসের প্রথম ওভারে পারভেজ ইমনকে হারালেও নতুন বলেই ম্যাচের গতিপথ ঠিক করে ফেলে। লিটন দাস ভালো জুটি গড়ার পথে ২৬ বলে ৩২ রানের ইনিংস খেলেন। তিনি দুটি চার ও একটি ছক্কা মারেন। বাংলাদেশ ৮.৩ ওভারে ৭৪ রান তুলে ফেলে। শুরু থেকে চোখ ধাঁধাঁনো ছক্কা তুলতে থাকা তানজিদ ৪৭ বলে ৭৩ রানের হার না মানা ইনিংস খেলেন। তিনি ছয়টি ছক্কা ও একটি চার মারেন। তাকে সঙ্গ দিয়ে তাওহীদ হৃদয় ৬৯ রানের জুটি গড়েন। হৃদয়ের ব্যাট থেকে ২৫ বলে ২৭ রান আসে। একটি করে চার ও ছক্কা মারেন তিনি।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।