শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা বিশ্বমঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই : ঋতুপর্ণা

প্রকাশিত - ০৭ জুলাই, ২০২৫   ০৪:৫৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইতিহাস গড়ে এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। দেশে ফিরলে তাদেরকে জমকালো সংবর্ধনা দিয়েছে বাফুফে। রোববার (৬ জুলাই) দিবাগত রাত সোয়া ৩টার দিকে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে এসে পৌঁছায় আফঈদা-ঋতুপর্ণারা। এরপর একে একে সংবর্ধনা মঞ্চে ওঠেন ফুটবলাররা। রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে রোববার (৬ জুলাই) দিবাগত রাতে আয়োজিত হয় এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নারী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, ফুটবল কর্মকর্তাসহ দেশসেরা ক্রীড়াবিদরা। 

দলের অন্যতম খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা বলেন, “আজকে যে এই পর্যায়ে আমরা আসছি এটা ছিলো টিম ওয়ার্ক, ফুটবল কোনো ইন্ডিভিজ্যুয়াল খেলা না। আমরা বাংলাদেশের মেয়েরা জানি কিভাবে কঠিন পরিস্থিতি ফাইট করতে হয়। আপনারা আমাদের উপর বিশ্বাস রাখবেন। আমরা আপনাদেরকে নিরাস করবোনা। আমরা শুধু এশিয়া না , আমরা বিশ্বমঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই।” দলের অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তি বলেন, “এই মুহূর্ত ভোলার নয়। আমরা যেন আরও ভালো কিছু করতে পারি, দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি—তার জন্য সবার দোয়া চাই। আমাদের লক্ষ্য দক্ষিণ এশিয়া ছাড়িয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরা।”

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।