শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় টেস্টে কোয়দায় বাংলাদেশ

প্রকাশিত - ২৫ জুন, ২০২৫   ০৭:২৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে নাজমুলেরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে দাপট দেখিয়ে ছিলেন বাংলাদেশের ব্যাটারেরা। কিন্তু দ্বিতীয় টেস্টে তেমন পারফর্ম করতে পারলেন না তাঁরা। প্রথম দিনের শেষে কিছুটা চাপে বাংলাদেশ শিবির।
২৫ জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েও সুবিধা করতে পারলেন না নাজমুল হোসেন শান্তেরা। বরং প্রথম দিনের শেষে তাঁরা কিছুটা চাপেই। দিনের শেষে সফরকারীদের রান ৮ উইকেটে ২২০।

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে কলম্বোর ২২ গজে বাংলাদেশের কোনও ব্যাটারই তেমন সুবিধা করতে পারেননি। শুরুতেই আউট হয়ে যান ওপেনার আনামুল হক (শূন্য)। পরিস্থিতি সামাল দেন অন্য ওপেনার শাদমান ইসলাম এবং তিন নম্বরে নামা মোমিনুল হক। শাদমান করেন ৪৬। মোমিনুল ২১। রান পেলেন না চার নম্বরে নামা অধিনায়ক শান্ত (৮)। আগের টেস্টের দু’ইনিংসেই শতরান করেছিলেন তিনি। ৭৬ রানে ৪ উইকেট হারানোর পর বাংলাদেশের ইনিংসকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন মুশফিকুর রহিম (৩৫), লিটন দাস (৩৪), মেহদি হাসান মিরাজ (৩১), নাইম হাসানেরা (২৫)। দিনের শেষে ২২ গজে অপরাজিত আছেন তাইজুল ইসলাম (৯) এবং এবাদত হোসেন (৫)।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।