শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরলো স্বর্ণজয়ী আর্চার দল

প্রকাশিত - ২২ জুন, ২০২৫   ০৬:৩২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : এশিয়া কাপ আর্চারি খেলে সিঙ্গাপুর থেকে ২১ জুন সন্ধ্যায় দেশে ফিরেছে বাংলাদেশ দল। এই দলে ছিলেন সাফল্যের নায়ক আব্দুর রহমান আলিফ। রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন তিনি। সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন আব্দুর রহমান আলিফ।

ফাইনাল ম্যাচে তিনি জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন। প্রথম দুই সেটে এগিয়ে ছিলেন আলিফ। তবে দারুণভাবে ঘুরে দাঁড়ান জাপানের আর্চার গাকুতো। পরের দুই সেট জিতে খেলায় সমতা আনেন তিনি। ফলে পঞ্চম সেটে গড়ায় খেলা। সেখানে আলিফ ২৯-২৬ পয়েন্টের ব্যবধানে গাকুতোকে পেছনে ফেলে সোনা জিতে নেন।

দেশে ফিরে স্বর্ণজয়ী এই আর্চার বলেন, কোচ আমাকে বলেছিলেন, ইনশাআল্লাহ তুমি পারবে। তার এই কথাটা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। যখন সেমিফাইনালে উঠেছি, তখনই মূলত স্বর্ণের চিন্তা করেছি। সামনে আমরা রিকার্ভ টিম হিসেবেই অলিম্পিকে কোয়ালিফাই করতে চাই।

অলিম্পিকে খেলতে হলে আরও বেশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে হবে বলে মনে করেন আলিফ। তিনি বলেন, আমাদের আরও বেশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে হবে। যত বেশি অংশ নেব, আমাদের র‌্যাংকিং বাড়বে। খেলায় এগিয়ে যাওয়ার পথ সহজ হবে।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় এর আগে অনেকবারই অংশ নিয়েছেন আব্দুর রহমান আলিফ। বিশ্বকাপ, এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, এশিয়ান আর্চারি গ্রাঁ প্রিঁর মতো আসরে অংশ নিলেও কখনও কোনো পদক জিততে পারেননি একক ইভেন্টে। এশিয়া কাপ আর্চারির সোনা জয় তার ক্যারিয়ারের সেরা সাফল্য।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।