শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যালেঞ্জ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে লড়তে চায় বাংলাদেশ

প্রকাশিত - ১৬ জুন, ২০২৫   ০৬:২৯ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন :  যখন মিরপুরে সংবাদ সম্মেলন করছিলেন তখনো জানতেন না তার জন্য অপেক্ষা করছে নেতিবাচক সংবাদ। শ্রীলঙ্কার বিমান ধরার আগেই হারান ওয়ানডে নেতৃত্ব। পেশাদার ক্রীড়াবিদের মতো সব সামলে নিয়েছেন সব দ্রুতই, এবার শান্তর সামনে চ্যালেঞ্জ বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ। গলে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। বাংলাদেশ সময় ১০টায় শুরু হওয়া খেলা যাবে টি স্পোর্টসে।

শান্ত মনে করেন ব্যাটারদের জন্য গলে অপেক্ষা করছে চ্যালেঞ্জ। সেটি নিয়েই লড়তে চায় বাংলাদেশ, “এখানে ব্যাটারদের চ্যালেঞ্জ থাকবে। আপনিই বললেন, এখানে স্পিনাররা অনেক উইকেট নেয়। আবার যদি দেখেন, প্রথম দুই-তিন দিন রানও হয়। কীভাবে আমরা চ্যালেঞ্জটা উপভোগ করছি, সেটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যতটুকু সম্ভব, ওইভাবে প্রস্তুতি নিয়েছি।”

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট পারফরম্যান্স খুব একটা ভালো নয়। তবে গলে রয়েছে ড্রয়ের স্মৃতি। দলটির বিপক্ষে মাত্র ১টি টেস্ট জয়ের কীর্তি রয়েছে বাংলাদেশের। আর ৫টি ড্রয়ের বিপরীতে হার ২০টিতে। তার মধ্যে ২০১৩ সালে গল ও ২১ সালে পাল্লেকেলেতে ড্র করেছে বাংলাদেশ।

তারুণ্য আর অভিজ্ঞতার মিশেল নতুন শুরু করতে চায়। প্রসঙ্গক্রমে উঠে আসে মুশফিকুর রহিম আর লিটন দাসের অনবদ্য ২৭২ রানের জুটিও।“আমার মনে হয় যে প্রত্যেকটা সিরিজ এবং প্রত্যেকটা ম্যাচ নতুনভাবে শুরু করতে হয়। অতীতে আমাদের ভালো স্মৃতি রয়েছে আমার মুশফিক ভাই বা লিটনের যে স্মৃতির কথা বললেন। হ্যাঁ, অবশ্যই ওটা কাজে দিবে। আমি বিশ্বাস করি আমরা যারা উপরের দিকে ব্যাট করি আমরা একটা ভালো শুরু দিতে পারব।” 

এদিকে এই ম্যাচ দিয়ে ১৬ বছরের দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন অ্যাঞ্জেলা ম্যাথুস। তাকে বিদায় দিতে সেজেছে গল। নিজের শেষ ম্যাচ খেলতে নামার আগে নিজের বাবা-মাকেই জীবনের হিরো বলে আখ্যা দেন ম্যাথুজ। “আমার বাবা-মা। তারাই আমার হিরো। আমার জন্য তারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। তাদের কাছ থেকে আমি জীবন সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছি। তারাই আমার হিরো।” 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।