শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিল

প্রকাশিত - ২৪ মে, ২০২৫   ০৬:০৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ভারতের টেস্ট ফরম্যাটে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন শুবমান গিল। শনিবার ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ১৮ সদস্যের দলে গিলের অধিনায়কত্বের খবর জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলের সহ-অধিনায়ক করা হয়েছে ঋষভ পন্তকে। ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের দীর্ঘ টেস্ট সিরিজটি শুরু হবে জুন মাসে।

২৫ বছর ২৫৮ দিন বয়সে ভারতের টেস্ট অধিনায়ক হওয়ার গৌরব অর্জন করলেন গিল। বয়সের হিসাবে তিনি ভারতের পঞ্চম সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক। তার চেয়ে কম বয়সে ভারতের টেস্ট দলের নেতৃত্বে ছিলেন কেবল মনসুর আলি খান পতৌদি (২১ বছর), শচীন টেন্ডুলকার (২৩), কপিল দেব (২৪) ও রবি শাস্ত্রী (২৫ বছর ২২৯ দিন)।

যদিও লাল বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিজ্ঞতা খুব বেশি নেই গিলের। এখন পর্যন্ত মাত্র পাঁচটি ফার্স্ট ক্লাস ম্যাচে অধিনায়কত্ব করেছেন, যার একটি ছিল রঞ্জি ট্রফিতে। তবে আইপিএলে গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে দ্বিতীয় মৌসুমেই দলকে প্লে-অফে তুলেছেন তিনি। তরুণ এই ব্যাটারের নেতৃত্বগুণে আস্থা রাখছে বোর্ড ও টিম ম্যানেজমেন্ট।

ভারতের টেস্ট স্কোয়াড

শুবমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (সহ-অধিনায়ক, উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ইশ্বরন, করুণ নায়ার, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব ও জসপ্রিত বুমরা।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।