শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লির হারের দায় পেসারকে দিলেন কোচ

প্রকাশিত - ২২ মে, ২০২৫   ০৪:৪১ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

আসরের শুরুটা দুর্দান্ত হলেও শেষ পর্যন্ত প্লে অফে যেতে ব্যর্থ দিল্লি ক্যাপিটালস। কোচ, সাপোর্ট স্টাফ, অধিনায়ক থেকে শুরু করে দলে প্রচুর পরিবর্তন এনেও ভাগ্য বদলায়নি তাদের। গতকাল মুম্বাইয়ের কাছে হেরে তাদের বিদায় নিশ্চিত হয়েছে। এই হারের পেছনে পেসার মুকেশ কুমারের দায় দেখছেন কোচ হেমঙ্গ বাদানি।

মুম্বাইয়ের বিপক্ষে শেষ দুই ওভারে দিল্লি খরচ করে ৪৮ রান। তার শুরুটা হয়েছে মুকেশ কুমারের ওভার দিয়ে। ১৯তম ওভারে বেশ খরুচে ছিলেন এই পেসার। এই ওভারই খেলার ভাগ্য বদলে দিয়েছে বলে মনে করেন দিল্লির কোচ হেমঙ্গ বাদানি।

ম্যাচ শেষে দলের হারের কারণ ব্যাখ্যা করেছেন বাদানি। তিনি বলেন, '১৮ ওভার পর্যন্ত খেলার লাগাম আমাদের হাতে ছিল। শেষ দু’ওভারে সেটা বদলে গিয়েছে। আমরা ৪৮ রান দিয়েছি। আইপিএলে ৩০ বলে ৫০-৬০ রান হয়। তবে ১২ বলে ৪৮ রান অনেক বেশি। ওই দুটো ওভার আমাদের খেলা থেকে ছিটকে দিয়েছে।'

এই ম্যাচে নাটারাজনের বদলে খেলানো হয়েছিল মুকেশকে। শুরুটা ভালো করেছিলেন তিনি। প্রথম তিন ওভারে দু’টি উইকেটও নিয়েছেন। প্রথম তিন ওভারে ২১ রান দিয়েছিলেন মুকেশ। কিন্তু নিজের শেষ ওভারে তিনি দেন ২৭ রান। সেটাই খেলার গতি বদলে দেয়।

বাদানি বলেন, 'আমরা বুঝতে পারছিলাম পিচ মন্থর। সেখানে গতি কম দিতে হতো। মুকেশের মতো আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকা বোলার সেটা বুঝতে পারল না। এটা মেনে নেওয়া যায় না। এই ভুল করলে সূর্যের মতো ব্যাটার তো সেটা কাজে লাগাবেই।'

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।