শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি, দায়িত্ব নিচ্ছেন চলতি মাসেই

প্রকাশিত - ১২ মে, ২০২৫   ০৬:৫৩ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : নাবিকহীন, দিকহীন, পাল ছেড়া এক নৌকা যেন ভেসে যাচ্ছিল অনিশ্চয়তার স্রোতে। এমনই এক সময়ে ব্রাজিল জাতীয় ফুটবল দলের ডেকে এসে দাঁড়ালেন অভিজ্ঞ এক মাঝি, কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের সিংহাসন ছেড়ে এবার তিনি বসছেন সেলেসাওদের কাণ্ডারির আসনে।

দ্য অ্যাথলেটিকের প্রখ্যাত সাংবাদিক ডেভিড অর্নস্টেইনের নিশ্চিতকরণে জানা গেছে, আনচেলত্তি ইতোমধ্যেই ব্রাজিল দলের প্রধান কোচ হিসেবে চুক্তিতে স্বাক্ষর করেছেন। আসছে ২৬ মে আনুষ্ঠানিকভাবে শুরু করবেন নতুন এই অধ্যায়।

২০২৬ বিশ্বকাপের শেষ পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয়েছে, চাইলে মেয়াদ বাড়ানোর সুযোগও থাকছে। আগামী ৬ জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে তার হাত ধরে শুরু হবে ব্রাজিলের নতুন অভিযাত্রা। এরপর ১১ জুন প্যারাগুয়ের বিপক্ষে ডাগআউটে দেখা যাবে ইতালিয়ান এই রণকৌশলবিদকে।

 

৬৫ বছর বয়সী আনচেলত্তি রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগার শেষ ম্যাচে সোসিয়েদাদের বিপক্ষে নেতৃত্ব দেবেন ২৫ মে। পরদিনই শুরু হবে সেলেসও অধ্যায়। এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে পরাজয়ের পরই চূড়ান্ত হলো নতুন দায়িত্বের আনুষ্ঠানিকতা।

২০২২ কাতার বিশ্বকাপের পর তিতে সরে দাঁড়ালে নাবিকহীন হয়ে পড়ে ব্রাজিল। মাঝেমধ্যে খুঁজে পায় ডরিভাল জুনিয়রের মতো অন্তর্বর্তী অধিনায়ক, কিন্তু হাল ধরে রাখা তার পক্ষে সম্ভব হয়নি। হতাশার পর হতাশা পেরিয়ে আবার আনচেলত্তির দিকে হাত বাড়ায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন। দেন-দরবার, আলোচনার টানাপোড়েন শেষে অবশেষে বাঁধা পড়ে সফল সমঝোতার ডোরা।

রিয়ালে তিনি কেবল এক কোচ নন, এক জীবন্ত কিংবদন্তি। চ্যাম্পিয়নস লিগসহ অগণিত শিরোপা এনে দেওয়া সেই কোচ এবার লাল-সবুজ-হলুদের দলকে নিয়ে স্বপ্ন আঁকবেন বিশ্বমঞ্চে। রিয়ালের শেষ ম্যাচের পর তাকে দেওয়া হবে রাজকীয় বিদায়— যেমনটি প্রাপ্য একজন কিংবদন্তির।

একটি অধ্যায় শেষ, আরেকটি শুরু। রোমাঞ্চকর ফুটবল ইতিহাসের পাণ্ডুলিপিতে এবার যোগ হবে নতুন এক গল্প। যেখানে অস্থির ঢেউয়ের মাঝে আনচেলত্তির ছোঁয়ায় দিশা খুঁজে পেতে চায় ব্রাজিল জাতীয় ফুটবল দল।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।