শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

টানা দ্বিতীয়বার বর্ষসেরা একাদশে জায়গা করে নিলেন হামজা

প্রকাশিত - ১০ মে, ২০২৫   ০৪:৪৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : প্রিমিয়ার লিগে সরাসরি কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে শেফিল্ড ইউনাইটেড। প্লে-অফের সেমিফাইনালে অবস্থান করছে হামজারা। লাল-সাদা জার্সিতে কখনো মিডফিল্ডে আবার কখনো রাইটব্যাকে নিজের জাত চিনিয়ে যাচ্ছেন তিনি। আর মৌসুমের একেবারে শেষ সময়ে এসে পেলেন সেরার স্বীকৃতি।  

স্কাই স্পোর্টসের সাংবাদিক ডেভ ট্রিহান এবং ব্রিটিশ-দক্ষিণ এশীয় ফুটবলারদের স্কাউট জোহাইব রশিদের বর্ষসেরা দক্ষিণ এশীয় ফুটবলারের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের হামজা চৌধুরী। বিগত কয়েক বছর ধরেই ইউরোপের সব স্তরের ফুটবলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্রিটিশ-দক্ষিণ এশিয়ান ফুটবলারদের নিয়ে বর্ষসেরা একাদশ সাজিয়েছেন ডেভ ট্রিহান।

সেই একাদশেই টানা দুই বছর সেরা মিডফিল্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন হামজা। চলতি মৌসুমে শেফিল্ডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করার সুবাদে এই একাদশে জায়গা নিশ্চিত হয় তার। এক সাংবাদিক এবং এক স্কাউটের মাধ্যমে গড়া এই ১১ জনের একাদশে নারী এবং পুরুষ খেলোয়াড় আছে। একাদশে তিনজন নারী ফুটবলার জায়গা করে নিয়েছেন।

বর্ষসেরা একাদশ: হামজা চৌধুরী (শেফিল্ড ইউনাইটেড), জিদান ইকবাল (এফসি উট্রেখট), জাসবির সিং (ট্যামওর্থ এফসি), মেল বেনিং (শ্রেসবুরি টাউন), ক্যাম ক্যান্ডোলা (কিডারমিনিস্টার হ্যারিস এফসি), ড্যানি ভট্ট (ব্ল্যাকবার্ন রোভার্স),  ডিলান মারকান্দে (ব্ল্যাকবার্ন রোভার্স), ব্রেন্ডন খেলা (ব্র্যাডফোর্ট সিটি), আসমিতা অ্যালি (লেস্টার সিটি নারী দল), মিলি চন্দ্রানা (নটিংহ্যাম ফরেস্ট নারী দল), সিমরান ঝামাত (ওয়েস্টব্রমউইচ নারী দল)।  
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।