শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল ঘোষণা বিসিবি’র

প্রকাশিত - ০৩ মে, ২০২৫   ০৩:৫৮ এএম
webnews24

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের ম্যাচ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলটি নেতৃত্ব দেবেন ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি।

ঘরের মাঠে আয়োজিত এই সিরিজে তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলবে টাইগার ইমার্জিং দল। ওয়ানডে সিরিজ শুরু হবে রাজশাহীতে, ১২ মে। বাকি দুই ওয়ানডে হবে ১৪ ও ১৬ মে একই ভেন্যুতে। এরপর চট্টগ্রামে ২০ মে থেকে মাঠে গড়াবে প্রথম চার দিনের ম্যাচ। দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকায়, ২৭ মে থেকে।

ডিপিএলে দারুণ পারফরমেন্সের সুবাদে ইমার্জিং দলে সুযোগ হয়েছে রাকিবুল হাসান, মাহফিজুল ইসলাম, রায়ান রাফসান, শেখ পারভেজ জীবন, জিসান আলম, ওয়াসি সিদ্দিক, আসাদুজ্জামানের মত খেলোয়াড়দের।

বাংলাদেশ ইমার্জিং দল: আকবর আলি (অধিনায়ক), মাহফিজুল ইসলাম, জিসান আলম, রায়ান রাফসান, আহরার আমিন, আরিফুল ইসলাম, প্রিতম কুমার, মাহফুজুর রহমান, তোফায়েল আহমেদ, ওয়াসি সিদ্দিক, রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রিপন মন্ডল এবং আসাদুজ্জামান পায়েল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।