শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি

প্রকাশিত - ৩০ এপ্রিল, ২০২৫   ০১:৪৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সে উদ্দেশ্যে আগামী মে মাসে টাইগাররা সফর করবে পাকিস্তানে। 

৩০ এপ্রিল ৫ ম্যাচের সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মূল সফরসূচিতে দুই দলের ৩টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনা মাথায় রেখে ওয়ানডে সিরিজ বাদ দেওয়া হয়েছে। তার বদলে দুটি টি-টোয়েন্টি যোগ করা হয়েছে।

ফয়সালাবাদ ও লাহোরে আগামী ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত চলবে সিরিজটি। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় অনুসারে রাত নয়টায়। টাইগাররা পাকিস্তানে পৌঁছাবে ২১ মে। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ২৫ ও ২৭ মে প্রথম দুটি ম্যাচ হবে। পরের তিনটি ম্যাচ ৩০ মে, ১ জুন ও ৩ জুন গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি
তারিখ     সময়       ভেন্যু

২৫ মে    রাত ৯টা    ফয়সালাবাদ
২৭ মে    রাত ৯টা    ফয়সালাবাদ
৩০ মে    রাত ৯টা    লাহোর
১ জুন    রাত ৯টা    লাহোর
৩ জুন    রাত ৯টা    লাহোর

পাকিস্তানে সবশেষ সফর বাংলাদেশের জন্য ছিল অর্জনের মালায় গাঁথা। গত বছরের আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। টি-টোয়েন্টির পরিসংখ্যানে অবশ্য সাফল্যের পাল্লা ভারী পাকিস্তানের দিকে। দুই দলের ১৯ বারের দেখায় তাদের ১৬টি জয়ের বিপরীতে বাংলাদেশের জয় তিনটিতে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।