শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলে হামজা উন্মাদনা, অনলাইন টিকিটের চিন্তা বাফুফের

প্রকাশিত - ২৪ এপ্রিল, ২০২৫   ০৪:৫০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন হামজা চৌধুরী লাল-সবুজের জার্সি পরতেই দেশের ফুটবলে উন্মাদনা ফিরেছে। গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে ব্রিটেনপ্রবাসী এ ফুটবলারের অভিষেক হয়েছে। তবে দেশের ফুটবল ভক্তরা তাকিয়ে আছেন জুনের দিকে।

সব ঠিক থাকলে জুনে দেশের মাটিতে অভিষেক হবে হামজার। ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। ৫ জুন প্রস্তুতি ম্যাচে ঘরের মাঠে লাল-সবুজের জার্সি গায়ে জড়াবেন হামজা। অভিষেক হতে পারে কানাডাপ্রবাসী সামিত সোমকেও।

তাদের আগমণে ফুটবল ম্যাচে দর্শকে গ্যালারি শুধু ভরবে না ছাপিয়ে পড়বে এমন প্রত্যাশা বাফুফের। দর্শকদের কথা চিন্তা করে তাই অনলাইনে টিকিট বিক্রির পরিকল্পনা করছে ফেডারেশন।

বৃহস্পতিবার কম্পিটিশন কমিটির সভা শেষে আরামবাগ ক্লাবের সভাপতি ও কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘আমরা সমর্থকদের মাঠে ফেরাতে চাই। এজন্য স্টেডিয়ামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা অনলাইনে টিকিট বিক্রি করব। টিকিটের দাম মার্কেটিং কমিটি ও ফেডারেশনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে।’

টিকিটের দাম ঠিক না হলেও আসন বিন্যাস নিয়ে একটা ধারণা দিয়েছেন কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার, ‘গ্যালারির (সাধারণ) জন্য আমরা ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করব। এছাড়া অন্য ক্যাটেগরি থাকবে। সমর্থকরা যেন খেলা দেখতে আসতে পারে এবং টিকিটের মাধ্যমে বাফুফের আয় হয়– দুই দিকই বিবেচনা করা হবে।’
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।