শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডকে হারিয়ে এএইচএফ কাপ হকির সেমিফাইনালে বাংলাদেশ

প্রকাশিত - ২২ এপ্রিল, ২০২৫   ০৪:০৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জাকার্তায় অনুষ্ঠিত এএইচএফ কাপ হকির উত্তেজনাপূর্ণ ও বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় থাইল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ পুরুষ হকি দল। এই টুর্নামেন্টে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে দারুণ ছন্দে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুরুর কোয়ার্টারে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও গোলের দেখা মেলেনি। দ্বিতীয় কোয়ার্টারে এসে ম্যাচে প্রাণ ফেরান অভিজ্ঞ আশরাফুল ইসলাম। পেনাল্টি কর্নার থেকে দারুণ এক গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন তিনি। তবে সেই আনন্দ বেশি সময় টেকেনি—মাত্র ছয় মিনিট পর থাইল্যান্ডের খেলোয়াড় ক্রাইউচ একটি ফিল্ড গোল করে স্কোরলাইন ১-১ করে দেন।

বিরতির পর মাত্র চার মিনিটের মাথায় বাংলাদেশের হয়ে আবারও লিড এনে দেন তরুণ খেলোয়াড় আরশাদ হোসেন। ম্যাচের বাকি সময় দু’দলই গোল আদায়ের চেষ্টা চালালেও আর কেউ জালের দেখা পায়নি। ফলে ২-১ ব্যবধানেই মাঠ ছাড়ে বাংলাদেশ।

ম্যাচে জয়সূচক গোল করলেও সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আশরাফুল ইসলাম। তার গোলে বাংলাদেশ পায় গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু। অন্যদিকে, এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত হলেও গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে শেষ চারে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে কাকে পাবে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।