শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ফিল্ডিং কোচ নিয়োগ দিল বিসিবি

প্রকাশিত - ০৯ এপ্রিল, ২০২৫   ০৫:১৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ফিল্ডিং বিশেষজ্ঞ জেমন প্যামেন্টকে বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনি চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে দলে যোগ দেবেন। প্যামেন্টের সঙ্গে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। তিনি এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে তার মূল দায়িত্ব ছিল ফিল্ডিং কোচের দায়িত্ব সামলানো।

প্যামেন্টের জন্ম ইংল্যান্ডে। তবে ৫৬ বছর বয়সী এই কোচ নিউজিল্যান্ডের অকল্যান্ডে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। তিনি নর্দান ক্রিকেট অ্যাসোসিয়েশনে হেড কোচ হিসেবে ৫ বছর দায়িত্ব পালন করেছেন। এছাড়া নিউজিল্যান্ডের হাই পারফরম্যান্স দল, ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে টেকনিক্যাল এডভারজর হিসেবে কাজ করেছেন।

বাংলাদেশ দলের কোচিং স্টাফে যুক্ত হওয়ার বিষয়ে প্যামেন্ট বলেন, ‘দারুণ প্রতিভাবান বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত। জিম্বাবুয়ে সিরিজের আগে ক্রিকেটার ও কোচিং স্টাফের সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছি।’এর আগে বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন নিক পোথাস। সাবেক প্রোটিয়া এই ব্যাটার দলের সহকারী কোচ ছিলেন। তবে মূল দায়িত্ব ছিল ফিল্ডিং কোচের।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।