শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

হারের হ্যাটট্রিক গড়ল চেন্নাই

প্রকাশিত - ০৫ এপ্রিল, ২০২৫   ০৩:৪৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ম্যাচের আগে শোনা গিয়েছিল, চেন্নাই সুপার কিংসের নিয়মিত অধিনায়ক ঋতুরাজ গাউকোয়াড় খেলতে না পারলে দলকে নেতৃত্ব দিবেন মহেন্দ্র সিং ধোনি। তবে কনুইয়ের চোট সারিয়ে টস করতে আসেন ঋতুরাজ। আর তাতেই আবারও হতশ্রী হলুদ শিবির। ম্যাচটা আসহায় আত্মসমর্পণ করে চেন্নাই।

প্রথমে ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ১৮৩ রান তুলে দিল্লি ক্যাপিটালস। চেন্নাই থামে ৫ উইকেটে ১৫৮ রান করে। ২৫ রানের ম্যাচ জিতে দিল্লী, একই সাথে ১৫ বছর পরে চিদাম্বর স্টেডিয়ামে জয় পায় রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি।

টস হেরে ব্যাট করতে নামে দিল্লি। এই ম্যাচে ফাফ ডু প্লেসির জায়গায় ওপেনে নেমে ৭৭ রানের ইনিংস খেলেন লোকেশ রাহুল। তিনে নেমে ঝোড়ো ইনিংস খেলেন অভিষেক পোড়েল। ২০ বলে ৩৩ রান করেন তিনি। কাপ্তান অক্ষর প্যাটেলের সংগ্রহ ছিল ২১ রান। সমীর রিজভি আউট হন ২০ রানে। ত্রিস্তান স্টাবস অপরাজিত থাকেন ১২ বলে ২৪ করে। খলিল আহমেদ ২৫ রানে নেন ২ উইকেট।

জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। রাচিন রবীন্দ্র (৩) এবং ডেভন কনওয়ের (১৩) ওপেনিং জুটি ভেঙেছে দলের ১৪ রানের মাথাতে। ঋতুরাজও (৫) বেশিক্ষণ টেকেননি। দলীয় ২০ রানের মাথায় বিদায় নেন চেন্নাই কাপ্তান। এরপর বিজয় শঙ্কর ও শিবাম দুবের ব্যাটে এগিয়েছে চেন্নাই। তবে দলের প্রত্যাশা মেটানোর মতো ব্যাটিংটা হচ্ছিল না। ১৫ বলে ১৮ রান করে দুবে থেমেছেন দলের ৬৫ রানের মাথাতে।

ধোনিকে সাথে নিয়ে শেষ পর্যন্ত খেলেছেন বিজয় । তবে দুজনই ম্যাচ শেষ হওয়ার বহু আগেই হাল ছেড়ে দেন। শেষ ২ ওভারে দরকার ছিল ৫৪ রান। ১৯তম ওভারে ১৩ রান নেয় চেন্নাই। শেষ ওভার থেকে রান আসে ১৫। ধোনি অপরাজিত ছিলেন ২৬ বলে ৩০ রান করে। অন্যদিকে বিজয় টিকে ছিলেন ৫৪ বলে ৬৯ রানের ইনিংস খেলে। দিল্লীর হয়ে ২ উইকেট নেন বিপরাজ নিগাম।

এই জয়ের ফলে ৩ ম্যাচে ৩ জয় নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে দিল্লী। অন্যদিকে ৪ ম্যাচে মাত্র ১ জয় চেন্নাইয়ের। ধোনি-জাদেজেরা টানা হারের হ্যাট্ট্রিক করেছেন।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।