শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেনকে ৪-২ গোলে হারিয়ে স্বর্ণ জিতল বাংলাদেশ

প্রকাশিত - ১৫ মার্চ, ২০২৫   ১১:২৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : স্পেশাল অলিম্পিকসের বিশ্ব শীতকালীন গেমসে ফ্লোর বল ইভেন্টে ইউক্রেনকে ৪-২ গোলে  হারিয়ে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ। শনিবার (১৫ মার্চ) ইতালির তুরিন শহরে ফাইনালে বাংলাদেশ দলের হয়ে গোল করেছেন স্বর্ণা, ফাতেমা, ফাবিয়া ও তামাল্লিন। ম্যাচে দুই দলই দারুণ নৈপুণ্য প্রদর্শন করেছে। এর আগে এই ইভেন্টে সেমিফাইনালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে হারিয়ে বাংলাদেশ এবং ভারতকে হারিয়ে ইউক্রেন ফাইনাল নিশ্চিত করে।

দলের উপ প্রধান কামরুন্নাহার ডানা বলেন, বাংলাদেশ দলের খেলোয়াড়দের অক্লান্ত পরিশ্রমে এমন সাফল্য এসেছে। এ ছাড়া হেড কোচ রাজু ও সহকারী কোচ বিউটি সহ দলের সবাই পরিশ্রম করেছ। ডেলিগেশনে যারা ছিল তাদেরও নির্দেশনা ছিল। সবার দোয়ায় এমন সাফল্য এসেছে।

বাংলাদেশ দলে খেলছেন : ফাবিয়া খাতুন, তানমুন ইসলাম, তামাল্লিন, তানজিলা খাতুন, ফাতেমা আক্তার, অনিতা খাতুন, স্বর্ণা আক্তার ও মুক্তা আক্তার।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।