শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ দল

প্রকাশিত - ০১ মার্চ, ২০২৫   ০৯:০৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন :  চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ দল। যে প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছিল টাইগাররা, তা পারেনি নাজমুল হোসেন শান্তর দল। বৃষ্টিতে পাকিস্তানের বিপক্ষের ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে টাইগাররা।

ভারতের বিপক্ষে বড় হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে বাংলাদেশ। আসরে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে টসই হতে পারেনি। প্রায় দেড় ঘণ্টার অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ফলে এক পয়েন্ট করে পায় দুই দলই। এবারের আসর থেকে বাংলাদেশের প্রাপ্তি এই এক পয়েন্টই। আসরে সব মিলিয়ে তিন ম্যাচ খেলে বাংলাদেশের নামের পাশে এক পয়েন্ট। দুই হারের সঙ্গে তাদের একটি ম্যাচ পরিত্যক্ত। একই অবস্থা পাকিস্তানেরও। তবে নেট রানরেটে কিছুটা এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তিনে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ। দেশে ফিরে অবশ্য খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলবেন তারা।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।