শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে অ্যাথলেটিকস ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত - ২৬ ফেব্রুয়ারি, ২০২৫   ১১:০৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় আজ অনূর্ধ্ব-১৬ বালক-বালিকাদের অ্যাথলেটিকস ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে আজ সিরাজগঞ্জ জেলা ক্রীড়া দপ্তর আয়োজিত অ্যাথলেটিকস ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নুরে এলাহীর তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।

বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ খান হাসান।১৩টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ১টি একাডেমির মোট ৮৫ জন ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নেয়।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি নজরুল ইসলাম।
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।