শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে ৭০ বল আগেই অলআউট বাংলাদেশ

প্রকাশিত - ১৭ ফেব্রুয়ারি, ২০২৫   ০৮:৩২ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

২৪ঘণ্টা অনলাইন : চ্যাম্পিয়নস ট্রফির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজের বিদায়ের পর ধস নামে টাইগারদের ব্যাটিং লাইনআপে। পাকিস্তান শাহিনসের বোলারদের তোপে দাঁড়াতে পারেননি মুশফিকুর রহিম-জাকের আলীর মতো ব্যাটাররা। ৭০ বল বাকী থাকতেই ২০২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুবাই ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে মাত্র ৬ রান করে সাজঘরে ফিরে যান তানজিদ হাসান তামিম।

এরপর ক্রিজে আসা শান্তকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন সৌম্য। তবে দলীয় ৫০ রানে ২১ বলে ১২ রান করে আউট হন শান্ত। তার বিদায়ের পর দ্রুতই ফিরে যান সৌম্য ৩৮ বলে ৩৫ রান করেন তিনি।

এরপর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ৫৬ রানের জুটি গড়েন মিরাজ। এরপর ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনে। হৃদয় ২০, মুশফিক ৭, মিরাজ ৪৪, জাকের ৪ ও রিশাদ ১৪ রান করে আউট হন।

শেষ দিকে তানজিম সাকিবের ২৭ বলে ৩০ ও তাসকিন আহমেদের ১৬ বলে ১৫ রানের ইনিংসে ভর করে দুইশো পেরোয় বাংলাদেশ। ৩৮ ওভার ২ বলে ২০২ রানে গুটিয়ে যায় টাইগাররা। 


২৪ঘণ্টা/এএ/

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।